বাঞ্ছারামপুর

স্বাধীনতা দিবসে বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের কুইজ ও আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা আমীর মাওলানা কাজী আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর সহকারী অধ্যাপক দেওয়ান মোঃ নকিবুল হুদা, উপজেলা সেক্রেটারি শামীম নূর ইসলাম এবং এনামুল হকসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাহিমুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি সোহেল তানভীর।

 

আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও আদর্শিক চেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার মতো আয়োজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Back to top button