বহিষ্কার হয়েও নির্বাচন করবেন বলে ঘোষণা দেন কৃষিবিদ মেহেদী হাসান পলাশ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয় উপজেলা বিএনপির সভাপতি (বহিষ্কৃত) কৃষিবিদ মেহেদী হাসান পলাশ সহ আরো ৮ নেতাকে। এমন বিজ্ঞপ্তি পেয়ে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফাই ফেসবুক পোস্টে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ জানান , প্রিয় বাঞ্ছারামপুরবাসী, আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৫ বছর রাজপথের আন্দোলনে আপনাদের ভালোবাসা ও সাহস আমাকে শক্তি দিয়েছে। ইনশাল্লাহ, আপনারা পাশে থাকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের এই লড়াইয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো। বাঞ্ছারামপুরের অধিকার আদায়ে আপনাদের দোয়া ও সমর্থন চাই।
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিখছেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকান্ডের জন্য বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয় কৃষিবিদ মেহেদী হাসান পলাশ সহ আরে ৮ নেতাকে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও ঐক্য রক্ষার স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



