বাঞ্ছারামপুর

সৌদি আরবে নারী গৃহকর্মীকে আটকে রেখে টাকা চাইছেন বাঞ্ছারামপুরের কালাম 

 

এক নারী গৃহকর্মীকে সৌদি আরবের রিয়াদে জোরপূর্বক আটকে রেখেছে কালাম নামের ছবির এই ব্যক্তি। যাঁর কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে কালাম নিজেকে পাঁচ ওয়াক্ত নামাজি দাবি করে। কিন্তু এখনো সে নারীকে নিজের কাছে জিম্মি করে রেখে তাঁর দেশের বাড়িতে টাকা চাচ্ছে জানা গেছে।

 

 

কালাম মূলত আগে বাহরাইনে ছিল। তাঁর দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর। সেখানেও একই কাজ করতেন বলে অভিযোগ পাওয়া যায়। সেখান থেকে বিতাড়িত হয়ে চলে এসে এখন আবার সৌদি এসে একই কাজে লিপ্ত।

 

 

তার মূল টার্গেট থাকে ফ্ল্যাট ভাড়া নেওয়া এবং সেগুলোতে নারী কর্মীদের দিয়ে অনৈতিক কাজ করানো। যা এখন সৌদি আরবে কালামের মতো অনেকেই পেশা হিসেবে দেখছেন।

Related Articles

Back to top button