রূপসদীতে চকলেটের প্রলোভনে নেওয়া হয় খামারে, করা হয় শিশু ধর্ষণ

রূপসদী উত্তর পাড়া গ্রামের ৮ বছরের এক শারীরিক প্রতিবন্ধী শিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগ, কয়েকদিন আগে একই গ্রামের মতি মিয়া খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি খামারে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা করে। তিনি আরও জানান, ঘটনার বিচার চেয়ে ইতোমধ্যে আদালতে অভিযোগ (মামলা) দায়ের করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতার মধ্যস্থতায় টাকার বিনিময়ে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।
একটি নিষ্পাপ প্রতিবন্ধী শিশুর ওপর এমন নির্মম নির্যাতনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে ভুক্তভোগী শিশুর মা নিশ্চিত করেছেন। অভিযোগের সত্যতা আদালত ও তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।



