বাঞ্ছারামপুর

বাঞ্ছারামপুরে মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ (গাংপাড়) এলাকা থেকে পারুল বেগম (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ হয়েছেন। শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ পারুল বেগম উপজেলার ছলিমাবাদ (গাংপাড়) এলাকার হাবেসাবের বাড়ির বাসিন্দা এবং জাহাঙ্গির আলমের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। শনিবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি পারুল বেগমের সন্ধান পেলে বা কোথাও দেখতে পেলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ:
📞 ০১৭৩৪-৮০৫০৪০
📞 ০১৭৮৭-৬৬০২৪১
নিখোঁজ পারুল বেগমকে খুঁজে পেতে স্থানীয়দের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

Related Articles

Back to top button