নবীনগরব্রাহ্মণবাড়িয়ারাজনীতি

জনসংযোগে ব্যস্ত ওবায়েদ উল্লাহ অবিদ, রতনপুরে নির্বাচনী আমেজ

‎মো: জাবেদ মিয়া ‎নবীনগর প্রতিনিধি ‎

আসন্ন রতনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়েদ উল্লাহ অবিদের পক্ষে ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসমর্থন বাড়ছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা দেখা দিয়েছে।
‎এরই ধারাবাহিকতায় আজ রতনপুর ইউনিয়নের খাগতুয়া, পেয়ারাকান্দি, বলিয়ারাসহ বিভিন্ন গ্রামে জনসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়েদ উল্লাহ অবিদ। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
‎জনসংযোগকালে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার প্রতি সমর্থন ও শুভকামনা জানান। এ সময় অনেকেই ওবায়েদ উল্লাহ অবিদের মানবিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার মানসিকতা এবং জনকল্যাণমূলক চিন্তার প্রশংসা করেন।
‎ওবায়েদ উল্লাহ অবিদ বলেন, “রতনপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করছে। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
দিনব্যাপী জনসংযোগে বিভিন্ন গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়েদ উল্লাহ অবিদের পক্ষে জনসমর্থনের ঢেউ সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

Related Articles

Back to top button