ত্যাগ, সংগ্রাম আর সেবায় মুসা হায়দারের ধারে কাছেও নেই রূপসদীর কোনো প্রার্থী

ত্যাগ, সংগ্রাম আর সেবায় মুসা হায়দারের ধারে কাছেও নেই রূপসদীর কোনো প্রার্থী
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুসা হায়দারের নাম।
একাধিক বার বিভিন্ন সভা সেমিনারে তিনিও প্রার্থীতার ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তিনি।
ত্যাগ আর নির্যাতনের শিকার হওয়া এই নেতা তৃণমূলের সঙ্গে যোগাযোগে সবচেয়ে এগিয়ে। জনসম্পক্ততার দিক থেকে তার ধারে কাছেও কেউ নেই এই ইউনিয়নে। রয়েছে বিশাল এক ভোট ব্যাংক। মানুষের আস্থার জায়গার কেন্দ্রবিন্দুতে এই নেতা।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মুসা হায়দার স্থানীয় পর্যায়ে দলীয় বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। দলীয় নেতাকর্মীদের একটি অংশের দাবি, রাজনৈতিক প্রতিকূল সময়ে তিনি সংগঠনের কার্যক্রম চালিয়ে গেছেন এবং বিভিন্ন সময়ে রাজনৈতিক মামলায় কারাবরণও করেছেন।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, দলের কঠিন সময়ে মুসা হায়দার মাঠে সক্রিয় থাকার চেষ্টা করেছেন। এ কারণে তৃণমূলের অনেক নেতাকর্মীর সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগ ও সাংগঠনিক সম্পর্ক তৈরি হয়েছে। তাঁকে অনেকে সাহসী, ত্যাগী ও কর্মীবান্ধব নেতা হিসেবে মূল্যায়ন করেন।
রূপসদী ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে। সমর্থকদের প্রত্যাশা, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় পর্যায়ে মানুষের সঙ্গে যোগাযোগকে কাজে লাগিয়ে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রূপসদী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়তে পারে। ফলে আগামী দিনে মুসা হায়দারসহ অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডও স্থানীয় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে।



