চেয়ারম্যান পদপ্রার্থী উবায়েদ উল্লাহ অবিদের গণসংযোগ
মোহাম্মদ জাবেদ নবীনগর, প্রতিনিধি

নবীনগর উপজেলার ২১নং রতনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উবায়েদ উল্লাহ অবিদ আজ বিকেল ৩টায় রতনপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগ করেন।
এ সময় তিনি রতনপুর গ্রামের সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী উবায়েদ উল্লাহ অবিদ বলেন, “রতনপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি নির্বাচিত হলে সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে রতনপুর ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
এ সময় রতনপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং চেয়ারম্যান পদপ্রার্থী উবায়েদ উল্লাহ অবিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
গণসংযোগে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে রতনপুর গ্রামের পরিবেশ।



