ট্যালেন্টপুল বৃত্তি পেল রতনপুর প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী নূরে জান্নাত নুহা

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে রতনপুর প্রি-ক্যাডেট স্কুলের মেধাবী শিক্ষার্থী নূরে জান্নাত নুহা।
নূরে জান্নাত নুহা নবীনগর উপজেলার পুকুরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ নজরুল মিয়ার একমাত্র কন্যা। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধার স্বাক্ষর রেখে আসা নুহা এবার বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে পরিবার, বিদ্যালয় এবং এলাকার জন্য গৌরব বয়ে এনেছে।
তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী, পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। নুহার এই অর্জন ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নূরে জান্নাত নুহার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও আরও সাফল্য কামনা করে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তার পরিবার, শিক্ষকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা।



