বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়ামাদক ও অপরাধ

বাঞ্ছারামপুরে ৫০ পিস ইয়াবাসহ ২৩ মামলার আসামি ‘কসাই রুবেল’ গ্রেফতার ‎

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুবেল প্রকাশ কসাই রুবেল (৩৫) নামের এক শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

আজ ১৯ আগস্ট (বুধবার) বাঞ্ছারামপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত কসাই রুবেল বাঞ্ছারামপুর পৌরসভার ৪নং ওয়ার্ড দড়িবাঞ্ছারামপুর গ্রামের সুন্দর আলী ও মনোয়ারা বেগমের ছেলে‎

‎‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল পৌর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৫০ পিস ইয়াবাসহ কসাই রুবেলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পুলিশি রেকর্ডে দেখা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে বাঞ্ছারামপুর মডেল থানায় হত্যা, মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ২৩টি মামলা রয়েছে।

‎বাঞ্ছারামপুর মডেল থানা সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় আরও একটি নতুন মাদক মামলা রুজু করা হয়েছে।

এলাকায় মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। আসামিকে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Related Articles

Back to top button