বাঞ্ছারামপুরে A+ ও কৃতি শিক্ষার্থীদের খুঁজছে ছাত্রশিবির, সংবর্ধনায় অংশ নিতে উন্মুক্ত আহ্বান

এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে ছাত্রশিবির
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাঞ্ছারামপুর উপজেলা শাখা।
সংগঠনটির উদ্যোগে আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) “A+ ও কৃতি সংবর্ধনা ২০২৬” শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃতি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদান এবং তাদের আরও উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
“মেধা, সততা ও দেশপ্রেমে গড়ে উঠুক ইসলামের বাংলাদেশ”— এই প্রত্যয়কে সামনে রেখে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও অন্যান্য কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হবে।
আয়োজকরা জানান, যেসব শিক্ষার্থীর কাছে এখনো আমন্ত্রণপত্র পৌঁছায়নি, তারা অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী হলে ০১৬৪৬৫৩৯৯৮৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাঞ্ছারামপুর উপজেলা শাখা সকল কৃতি শিক্ষার্থীকে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।



