নিখোঁজবাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

ড্রেজার ব্যবসার বিরোধ: মুকবল নিখোঁজের ঘটনায় থানায় সাক্ষী দেয়ার পর রুবেলও নিঁখোজ

‎ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ড্রেজার ব্যবসার বিরোধকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার পর মো. মকবুল হোসেন ও রু‌বেল নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মকবুল হোসেন এর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
‎
‎পরিবারের অভিযোগ, গত ২১ সেপ্টেম্বর ড্রেজার ব্যবসার বিষয়কে কেন্দ্র করে মকবুল হোসেনের সঙ্গে আবিদের হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় ঘটনাস্থলে রুবেল, সাজু, নাসির ও অবিদ উপস্থিত ছিলেন ।
‎
‎পরবর্তীতে মকবুল হোসেন নিখোঁজ হন। এ ঘটনায় সাজু, নাসির ও আবিদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাঞ্ছারামপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
‎
‎নিখোঁজ মকবুল হোসেনের বড় ভাই বাবুল মেম্বার বলেন আমরা আমার ভাইকে ফেরত চাই। যারা আমার ভাইকে গুম করেছে, তাদের বিচার চাই।
‎
‎এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন বলেন, “প্রাথমিকভাবে সাজু ও নাসিরকে আটক করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। একই সঙ্গে মকবুল  হোসেন ও রুবেলকে খুঁজে বের করার চেষ্টা চলছে।”
‎
তি‌নি আরও ব‌লেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Related Articles

Back to top button