বাঞ্ছারামপুর

এনসিপির ৮৪ সদস্য নিয়ে বাঞ্ছারামপুরের কমিটি, আহ্বায়ক মনির আর সদস্য সচিব মাইনুদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার জাতীয় নাগরিক পার্টির ৮৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয় মিরপুর গ্রামের মনির হোসেন মনিরকে, আর সদস্য সচিব করা হয়েছে সাবেক প্রধান সমন্বয়ক মোহাম্মদ মাইনুদ্দিনকে।

 

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এই কমিটির অনুমোদন করে।

 

আহ্বায়ক মনির হোসেন মনির অনুভূতি ব্যক্ততে বলেন, এনসিপি ইতিবাচক পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী। দেশের নাগরিকদের প্রতিটি অধিকারে আমরা সোচ্চার। আমার ওপর যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি যথাযথ ভাবে পালন করবো, সাধারণ মানুষের পাশে থাকবো৷ বাঞ্ছারামপুর উপজেলাকে শক্তিশালী করতে যা করা দরকার করবো।

 

অন্যদিকে মাইনুদ্দিন বলেন, দেশের অগ্রযাত্রায় আমরা আমাদের সেরাটা দিয়ে কাজ করবো। কোনো রক্তচক্ষুকে ভয় না পেয় অনিয়মের বিরুদ্ধে কথা বলে যাবো। এই কমিটির মাধ্যমে বাঞ্ছারামপুর উপজেলা আরো শক্তিশালী হবে।

 

কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উচ্ছ্বাস। পরবর্তী কর্মসূচি ঘোষণার অপেক্ষায় তারা।

Related Articles

Back to top button