ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান
আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা। তিনি ২৮ তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। ইতোপূর্বে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স এবং সিআইডি,ঢাকা সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার জেলার সকল নাগরিকের সহযোগীতার আহ্বান জানান।



