বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় নির্বাচিত দশ জনের ৭ জনই বৃন্দাবন আর এস, এম পাইলটের

বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় নির্বাচিত দশ জনের ৭ জনই বৃন্দাবন আর এস, এম পাইলটের
আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া যায় তবে সমৃদ্ধ হয় পুরো জীবন। কোমলমতি শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করতে সরকার নিয়েছে অনন্য অনেক উদ্যোগ। তারই ধারাবাহিকতায় বই পড়া কর্মসূচি ২০২৬ এবার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন স্কুল কলেজ থেকে এক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ভাবে নির্বাচিত করা হয়েছে ১৫ জনকে। তারা পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতা করবে।
৩০ সেপ্টেম্বর বুধবার বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ে এক পরীক্ষার মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান খান।
মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে নির্বাচিত ১০ জনের তিনজই রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের। তারা হলেন সপ্তম শ্রেণির সানজিদা আক্তার অন্তরা ও নবম শ্রেণির তৌহিদা ও আনজুমান আক্তার।
অন্যদিকে চারজন শিক্ষার্থীই বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের। তারা হলেন, ষষ্ঠ শ্রেণির মুগ্ধ ও তাসনিম জাহান মার্জিয়া, সপ্তম শ্রেণির আব্দুল্লাহ আল আলভি এবং নবম শ্রেণির আকিব।
তাদের এমন সাফল্যে উচ্ছ্বসিত রূপসদী বৃন্দাবন পাইলট উচ্চ বিদ্যালয় পরিবার। প্রধান শিক্ষকরা জানিয়েছেন শুভেচ্ছা বার্তা। জেলা পর্যায়ে গিয়েও এ সাফল্যের ধারা অব্যাহত রেখে বিদ্যালয়গুলোর সুনাম অর্জনে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। এছাড়াও এই বিদ্যালয়গুলো শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও বই পড়াতে অনেকটা এগিয়ে রয়েছে। রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমদ্দার বলেন, শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহী করতে নানা কর্মসূচিও বিদ্যালয়ে রয়েছে। পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমানও মনে করেন এ যাত্রা অব্যাহত ভাবে ধরে রেখে পুরো দেশে নিজেদের অবস্থান জানান দেবেন তারা।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত গ্রুপ ক তে প্রথম হয়েছেন রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সপ্তম শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার অন্তরা। দ্বিতীয় হয়েছেন বাঞ্ছারামপুর এস এম পাইলটের সুজয় সাহা।
নবম থেকে দশম শ্রেণি পর্যন্ত গ্রুপ খ তে নির্বাচিতরা হলেন আকিব আহমেদ, রাবেয়া বসরি, তানহা, তৌহিদা ও আনজুমান।
একাদশ-দ্বাদশ শ্রেণিতে প্রথম হয়েছেন বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মো. রাব্বি।
জেলা পর্যায়ে এই প্রতিযোগিতায় ৯ টি উপজেলা থেকে ১৩৫ জন অংশগ্রহণ করবে।



