বাহেরচরে অসুস্থ নারীর পাশে চেয়ারম্যান পদপ্রার্থী আজমুল হুদা

অসুস্থ নারীর পাশে চেয়ারম্যান পদপ্রার্থী আজমুল হুদা, চিকিৎসায় দিলেন আর্থিক সহায়তা
মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন ১৩ নং মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোঃ আজমুল হুদা।
আজ ১৩ নং মানিকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাহেরচর উত্তর পাড়ার মনোর উদ্দিন মুন্সি বাড়ির আওয়াল মুন্সির মেয়ে ও কাশেম কসাইয়ের স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে যান তিনি। দীর্ঘ প্রায় এক বছর ধরে অসুস্থতায় ভুগতে থাকা ওই নারীর চিকিৎসার জন্য নিজ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতাও করেন।
এ সময় তিনি অসুস্থ নারীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের প্রতি তাঁর চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানান।
এ সময় তিনি অসুস্থ নারীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের প্রতি তাঁর চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানান।
দেওয়ান মোঃ আজমুল হুদা বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। সম্মিলিত সহযোগিতায় অসহায় পরিবারটির পাশে দাঁড়ালে চিকিৎসার পথ কিছুটা সহজ হতে পারে।



