সারাদেশে

অর্থের অভাবে বন্ধের মুখে রিকশাচালক মুক্তারের মেয়ের চিকিৎসা, বাঁচানোর আকুল আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

‎টাকার অভাবে হাসপাতালের বিছানায় ছটফট করছে এক নিষ্পাপ শিশু। টিউমার ও প্রস্রাবের রাস্তার ইনফেকশনসহ একাধিক জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার শ্যামলী শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজনীয় মোটা অঙ্কের টাকা জোগাড় করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন তার দরিদ্র বাবা।

‎পারিবারিক সূত্রে জানা যায়, আক্রান্ত শিশুটি উজানচর মুন্সিবাড়ির বাসিন্দা মোঃ মুক্তার মিয়ার মেয়ে। মুক্তার মিয়া পেশায় একজন সাধারণ রিকশাচালক। দিন এনে দিন খাওয়া এই বাবার পক্ষে মেয়ের চিকিৎসার বিশাল ব্যয়ভার বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

‎চিকিৎসক দলের বরাত দিয়ে রোগীর স্বজনরা জানান, শিশুটিকে পুরোপুরি সুস্থ করে তুলতে অপারেশন ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার প্রয়োজন। ঢাকার একটি হাসপাতালে বর্তমানে তার চিকিৎসা চললেও, অর্থাভাবে পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া এখন প্রায় বন্ধের মুখে।


‎অসহায় বাবা মুক্তার মিয়া অশ্রুসিক্ত চোখে জানান, “রিকশা চালিয়ে যা আয় হয়, তা দিয়ে কোনোমতে সংসার চলে। মেয়ের এই বড় রোগের চিকিৎসার জন্য লাখ লাখ টাকা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষরা যদি একটু সাহায্য করেন, তবেই হয়তো আমার মেয়েটা আবার নতুন জীবন ফিরে পাবে।”এমতাবস্থায়, শিশুটির জীবন বাঁচাতে এবং তার পরিবারের মুখে হাসি ফোটাতে সমাজের সকল স্তরের প্রবাসী, ব্যবসায়ী ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার জন্য আকুল আবেদন জানিয়েছেন তার স্বজনরা।

‎সাহায্য ও যোগাযোগের ঠিকানা:জরুরি প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে অথবা আর্থিক সহযোগিতা পাঠাতে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে:বিকাশ (পার্সোনাল): 01770151632

‎আপনার সামান্য আর্থিক সহযোগিতা এবং দোয়া একটি নিষ্পাপ শিশুকে সুস্থ পৃথিবীতে ফিরিয়ে আনতে পারে।

Related Articles

Back to top button