বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

আগুনের ভয়াবহতার মধ্যেও পিছু হটেননি মীর মোশাররফ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্লু বার্ড কিন্ডারগার্টেনে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা যখন ব্যস্ত, তখন তাদের সঙ্গে সহযোগিতায় এগিয়ে আসেন মীর মোশাররফ হোসেন। আগুনের ভয়াবহতার মধ্যেও তিনি পিছু না হটে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতা করেন।

‎রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বাঞ্ছারামপুরের ব্লু বার্ড কিন্ডারগার্টেনে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ সময় মীর মোশাররফও তাদের সঙ্গে থেকে সহযোগিতা করেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা ও ধোঁয়ার মধ্যেও মীর মোশাররফকে ঘটনাস্থলে সক্রিয় থাকতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় তিনি আগুন নিয়ন্ত্রণের কাজে এগিয়ে আসেন।

মীর মোশাররফ হোসেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়দের মতে, বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার এমন উদ্যোগ মানবিকতারই প্রকাশ। ব্লু বার্ড কিন্ডারগার্টেনে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের পাশে থেকে সহযোগিতা করায় উপস্থিত অনেকেই তার এই ভূমিকার প্রশংসা করেন।

‎

Related Articles

Back to top button