রূপসদীতে প্রাথমিক বিদ্যালয়ে চুরি, থানায় অভিযোগ

রূপসদীতে প্রাথমিক বিদ্যালয়ে চুরি, থানায় অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রূপসদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত ১৩ ই জুলাই ঘটনাটি ঘটলেও সম্প্রতি তা জানা যায়। এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মমতাজ বেগম বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এখন পর্যন্ত কেউ ধরা না পরায় বিদ্যালয়টির নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন প্রধান শিক্ষক মমতাজ বেগম।
মমতাজ বেগমের অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই সব ঠিকঠাকই ছিলো। ১৪ জুলাই বিদ্যালয়ে আসার পর তিনি দেখতে পান বেশ কিছু জিনিস অগোছালো। সেই সঙ্গে চতুর্থ তলায় থাকা ইন্টারনেট কানেকশনের রাউটারটিও নেই। এছাড়াও বৈদ্যুতিক অনেক তারও চুরি হয় সেদিন। এর আগেও প্রতিষ্ঠানটিতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।
বিষয়টি নিয়ে মমতাজ বেগম বলেন, একটি সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তার অবস্থা যদি এমন হয় তাহলে সাধারণ মানুষের আস্থা কোথায়? আজকে চুরি হয়েছে কালকে যে হবে না তার নিশ্চয়তা কোথায়? কে বা কারা এসব ঘটনা ঘটাচ্ছে তা চিহ্নিত হওয়া উচিত। এজন্য থানায় অভিযোগও দিয়েছি। আমাদের নিরাপত্তা ও বিদ্যালয়ে থাকা মূল্যবান মালামাল নিয়ে আমরা উদ্বিগ্ন।
বিদ্যালয়ের দফতরি ও কামপ্রহরি জহিরুল হক সেন্টুর দায়িত্বে অবহেলার কারণেও এসব ঘটনা ঘটছে বলে জানান তিনি। প্রহরি যদি ঠিক মতো দায়িত্ব পালন করতো তাহলে অন্তত একাধিকবার চুরি হতো না বলেও মনে করেন এই শিক্ষক।
এ নিয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চুরির ঘটনায় থানা পুলিশ ব্যবস্থা নিচ্ছে। আমরা খুব কঠোর অবস্থানে আছি এ বিষয়ে।



