১৩ নং মানিকপুর ইউনিয়ন বিএনপি’র সফল সভাপতি মানবিক নেতা আনোয়ার চৌধুরীর পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান

১৩ নং মানিকপুর ইউনিয়ন বিএনপি’র সফল সভাপতি মানবিক নেতা আনোয়ার চৌধুরীর পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলার ১৩ নম্বর মানিকপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান করেছেন মানিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য, চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার চৌধুরী।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুসার নির্দেশনায় তিনি উলুকান্দি পূজামণ্ডপ, মানিকপুর পূজামণ্ডপ এবং কল্যাণপুর পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম,আরো উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শাজাহান সিরাজ খোকন, সাংগঠনিক সম্পাদক গেলানি মিয়া, যুগ্ম সম্পাদক শামীম কাদরি ও তছু মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি বিলাল ব্যাপারি, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক হারুন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শুকুর আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, উপজেলা শ্রমিক দলের সদস্য মো. শহিদ মিয়া, ১৩ নম্বর মানিকপুর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ জুয়েল সহ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় আনোয়ার চৌধুরীসহ উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ১৩ নম্বর মানিকপুর ইউনিয়ন সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জনপদ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। বিএনপি সব সময় সব ধর্মের মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সোচ্চার।
তাঁরা আরও বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার,সবার আগে বাংলাদেশ।ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান তাঁরা।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকায় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।



