জলাতঙ্ক প্রতিরোধে বাঞ্ছারামপুরে ২০২টি কুকুরকে দেয়া হলো টিকা

জলাতঙ্ক প্রতিরোধে বাঞ্ছারামপুরে ২০২টি কুকুরকে দেয়া হলো টিকা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার আওতাধীন এলাকায় পথকুকুরের মাধ্যমে জলাতঙ্ক রোগের সংক্রমণ প্রতিরোধে ২০২টি পথকুকুরকে জলাতঙ্কের (রেবিস) টিকা প্রদান করা হয়েছে। গত ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ টিকাদান কর্মসূচি পরিচালিত হয়। বাঞ্ছারামপুর পৌরসভার উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার পথকুকুরকে টিকার আওতায় আনা হয়।
কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন এলাকায় পথকুকুর শনাক্ত করে পর্যায়ক্রমে টিকা প্রদান করা হয়। এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য ছিল জলাতঙ্ক রোগের ঝুঁকি হ্রাস, জনস্বাস্থ্য সুরক্ষা।
জলাতঙ্ক একটি মারাত্মক সংক্রামক রোগ, যা সাধারণত আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে মানুষের শরীরে ছড়াতে পারে। এ রোগ প্রতিরোধে কুকুরকে নিয়মিত টিকাদানের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি কুকুরের কামড় বা আঁচড়ের শিকার হলে দ্রুত ক্ষতস্থান সাবান ও প্রবহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় টিকা ও অন্যান্য চিকিৎসা গ্রহণ করা জরুরি।
বাঞ্ছারামপুর পৌরসভার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



