বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

রূপসদী ৫ নং ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও সংস্কারের দাবি

এনামুল হাসান উদয় বাঞ্ছারামপুর,প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১০নং রূপসদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতি ও ঐক্যের সঙ্গে বসবাস করে আসছেন। এই ওয়ার্ডের শিশুদের শিক্ষার সুযোগ আরও সহজ ও সুন্দর করতে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা, সংস্কার ও সরকারিকরণের দাবি জানিয়েছেন।
‎
‎এলাকাবাসীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে এবং বাঞ্ছারামপুরের মাননীয় সংসদ সদস্য জনাব জোনায়েদ সাকি ভাইয়ের কাছে বিদ্যালয়টি দ্রুত সরকারিকরণ ও প্রয়োজনীয় সংস্কারের জন্য বিনীত আবেদন জানানো হয়েছে।
‎
‎আমি বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি! ৫নং ওয়ার্ডের কোমলমতি শিশুদের শিক্ষার ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে বিদ্যালয়টির অবকাঠামো সংস্কার, যোগাযোগের রাস্তার উন্নয়ন এবং দ্রুত সরকারিকরণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।
‎
‎আজকের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন ১০নং রূপসদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন!  ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এম শিপন আহমেদ, আমি ওমর ফারুকসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎আমাদের সবার দাবি একটাই!
‎বিদ্যালয়টি সংস্কার চাই, যাতায়াতের রাস্তার উন্নয়ন চাই এবং বিদ্যালয়টির দ্রুত সরকারিকরণ চাই।
‎
‎শিক্ষার অধিকার সবার। হিন্দু-মুসলিম ভেদাভেদ নয়, একটি সুন্দর ও শিক্ষিত সমাজ গড়ার স্বার্থে আমাদের এই সম্মিলিত দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

Related Articles

Back to top button