বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

ওমান প্রবাসী আয়নল মিয়া এক বছর ধরে নিখোঁজ, পরিবারের উদ্বেগ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শরীয়তপুর মধ্যপাড়া মৃত সামসু মিয়ার ছেলে আয়নল মিয়া (ওমান প্রবাসী) গত এক বছর ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।
‎
‎পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আয়নল মিয়া জীবিকার তাগিদে ওমানে অবস্থান করছিলেন। কিন্তু গত এক বছর ধরে তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো তথ্য পাওয়া যায়নি।
‎
‎কোনো হৃদয়বান ব্যক্তি যদি আয়নল মিয়ার সন্ধান পেয়ে থাকেন কিংবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে পরিবারের কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
‎
‎যোগাযোগ:
‎📞 01989519632
‎📞 01977794199

Related Articles

Back to top button