বাঞ্ছারামপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসান সরকারের নেতৃত্বে আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বাঞ্ছারামপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন নেতারা।
বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব জিসান সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জিসান সরকার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবদল বিএনপির মাদার সংগঠন। বাঞ্ছারামপুর উপজেলা যুবদলকে যথাযথ মূল্যায়ন করতে হবে। অন্যথায় আমরা রাজপথে নামলে সেখানে পা ফেলার জায়গা থাকবে না।”
তিনি আরও বলেন, প্রাণের সংগঠন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
এসময় উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন,আনোয়ার হোসেন,কামাল হোসেন,সদস্য, হাসান সরকার, জিসান,কাজী তাপস, যুবদল নেতা আবু কালাম, মো. খলিল, যুবদল নেতা জয়নাল আবেদীন।
আনন্দ মিছিলে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।



