বাঞ্ছারামপুর

বাঞ্ছারামপুরের নামকরা সব ডাক্তাররা এবার এক প্ল্যাটফর্মে, ঢাকায় হলো সভা 

বাঞ্ছারামপুরের নামকরা সব ডাক্তাররা এবার এক প্ল্যাটফর্মে, ঢাকায় হলো সভা

 

ঢাকার অভিজাত রাওয়া ক্লাবে অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ডক্টরস কমিউনিটি অফ বাঞ্ছারামপুর’-এর প্রথম সভা। শনিবার (৭ নভেম্বর ২০২৬) আয়োজিত এ সভার মধ্য দিয়ে বাঞ্ছারামপুরের চিকিৎসক সমাজের পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করার এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এম. এ. বাকি, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক মাহবুব, অধ্যাপক ডা. খবির উদ্দিন, অধ্যাপক ডা. জাকারিয়া, ডা. মামুন, ডা. হেলাল, ডা. জনি, ডা. লিটন, ডা. আবু ইসহাকসহ বাঞ্ছারামপুরের আরও অনেক বিশিষ্ট চিকিৎসক।

 

 

সভায় উপস্থিত চিকিৎসকরা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত সম্প্রীতি বজায় রেখে বাঞ্ছারামপুরের চিকিৎসক কমিউনিটিকে একটি সুসংগঠিত ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক ভালোবাসায় পরিপূর্ণ এ আয়োজন উপস্থিত সবার মাঝে এক স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা মনে করছেন, এ উদ্যোগ ভবিষ্যতে বাঞ্ছারামপুরের চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা এবং ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে পরবর্তী ‘ফ্যামিলি গেট-টুগেদার’ আগামী ২৪ জানুয়ারি ২০২৭ তারিখে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

‘ডক্টরস কমিউনিটি অফ বাঞ্ছারামপুর’-এর এ যাত্রা পারস্পরিক বন্ধন ও সম্মিলিত অগ্রযাত্রার মাধ্যমে আরও সুদূরপ্রসারী হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত চিকিৎসকরা।

Related Articles

Back to top button