বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

দুর্গাপুর টু খোশকান্দি রোডে পাওয়া গেল বস্তা ভর্তি গাঁজা, মালিককে খুঁজছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ফাঁকা রাস্তায় পাওয়া গেছে বস্তা ভর্তি গাঁজা। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোরে দুর্গাপুর টু খোশকান্দি রোডে এই গাঁজার বস্তা দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

স্থানীয়রা জানান, রোববার ভোরে তারা ব্যায়াম করার জন্য রাস্তায় বের হলে একটি বস্তা দেখতে পান। প্রথমে তারা মনে করেন এটি বোধ হয় কোনো লাশ। কয়েকজন একসাথে জড়ো হয়ে সেই বস্তার কাছে গিয়ে দেখেন পুরোটা বস্তা ভর্তি গাঁজা।

পরে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেই গাঁজার বস্তা জব্দ করে। তবে কে বা কারা এই বস্তা রেখে গেল তা জানতে পারেনি পুলিশ, কাউকে আটকও করা যায়নি।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. ইয়াসিনের কাছে জানতে চায় সময়ের বাঞ্ছারামপুর। তিনি বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে আমরা খোঁজ নিচ্ছি, চেষ্টা চলছে আমাদের।

Related Articles

Back to top button