ফেরীঘাটে ফেলে যাওয়া বাইক থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার: মালিক কে?

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫/১০/২০২৬ খ্রি. তারিখে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশের একটি টিম উপজেলার আইয়ুবপুর ইউপির কড়ইকান্দি ফেরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ওই এলাকার জনৈক শাওকত হোসেনের মেশিনারীর দোকান এবং জনৈক জাহাঙ্গীর মিয়ার হালিমের দোকানের মাঝামাঝি খালি জায়গায় অজ্ঞাতনামা আসামিরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেই মোটরসাইকেল থেকে ১,০০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।
উক্ত আলামতগুলো উপস্থিত সাধারণ জনগণ ও সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় ১টি মাদক মামলা দায়ের করা হয়েছে।



