বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

বাঞ্ছারামপুরের কোথায় কোথায় সেতু-কালভার্ট প্রয়োজন জানতে চেয়েছে প্রশাসন, জানাতে পারেন আপনিও

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গুরুত্ব বিবেচনায় সেতু আর কালভার্ট নির্মাণে জনতার মতামত চেয়েছে উপজেলা প্রশাসন ( ইউএনও কার্যালয়)। শনিবার ( ১৪ মার্চ) রাতে ‘উপজেলা প্রশাসন বাঞ্ছারামপুর’ নামক ইউএনওর অফিসিয়াল আইডি থেকে বিষয়টি নিয়ে পোস্ট করা হয়। সেখানে নিজ নিজ এলাকার তথ্য দিতে বলা হয় উপজেলাবাসীকে।

 

পোস্টটি হুবহু তুলে ধরা হলো।

 

গ্রামীণ রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণে তথ্য আহ্বান:

———————————————————————-

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে “গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন স্থানে সম্ভাব্য সেতু/কালভার্ট নির্মাণের জন্য প্রস্তাব আহ্বান করা হয়েছে।

 

এ লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ৪ মিটার থেকে ১১.৫০ মিটার পর্যন্ত কালভার্ট এবং ১২ মিটার থেকে ১৫ মিটার পর্যন্ত গার্ডার সেতুর সম্ভাব্য স্থানসমূহের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

 

শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বাজার বা গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা বিবেচনায় নিয়ে যথাযথ তথ্য উপজেলা প্রশাসনে প্রেরণেরড় জন্য অনুরোধ করা হলো।

 

জনস্বার্থে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সকলের সহযোগিতা কাম্য।

Related Articles

Back to top button