বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

ফতেহপুর বেইলি ব্রিজে কালেমার পতাকা উড়ালেন কারা?

বাঞ্ছারামপুরের ফতেহপুর বেইলি ব্রিজটিতে এখন শোভা পাচ্ছে কালেমা খচিত কিছু পতাকা। সেই সঙ্গে উড়তে দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকাও। এমন দৃশ্য নজড় কাড়ে সবার। কেউ কেউ করছেন প্রশংসা।

তবে কে বা কারা এই পতাকা লাগিয়েছেন তা নিয়েও জাগে প্রশ্ন। খোঁজ নিয়ে জানা যায়, ফতেহপুর গ্রামের কিছু তরুণদের কাজ এটি। বড় বাড়ির নামে একটি গোষ্ঠীর তরুণরা এই কাজটি করেন। তাদের এই কাজে পরিকল্পনা ও সহায়তা করে গ্রামের প্রবাসীরা। বেলাল আর সজিবসহ বেশ কিছু প্রবাসীরা এতে যোগ দেন।

সৌন্দর্য্য বৃদ্ধি ও ইসলামের বাণীকে পৌঁছে দিতেই তাদের এই কাজ বলে জানা যায়।

তাদের এমন কাজের প্রশংসাও করতে দেখা যায় অনেক পথচারীরকে।

উল্লেখ্যে, ২০০২ সালে এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। ফতেহপুর ও শরীফপুরকে সংযুক্ত করে ব্রিজটি। তবে সময়ের ব্যবধানে এটির প্রশস্তের প্রয়োজনীয়তা দেখা গিয়েছে।

Related Articles

Back to top button