বাঞ্ছারামপুর

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে দফায় দফায় উত্তপ্ত বাঞ্ছারামপুরের রাজপথ

এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতারকে কেন্দ্র করে হঠাৎ উত্তপ্ত বাঞ্ছারামপুরের রাজনীতির ময়দান। বুধবার দফায় দফায় উপজেলা জুড়ে চলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ। ফেসবুকে পাল্টা বয়ান দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

এর আগে উপজেলার দড়ি বাঞ্ছারামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ সেলিমকে। তিনি দড়ি বাঞ্ছারামপুরের হাজী খালেক বেপারী ছেলে।

 

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাঞ্ছারামপুর মডেল থানা ‍পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন।

 

 

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রলীগ নেতা সেলিমকে সংশ্লিষ্ট একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয় বলেও জানান ওসি।

 

 

বিজ্ঞপ্তিতে সেলিমকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক পরিচয় দেয়া হয়েছে।

 

 

ছাত্রলীগ নেতাকে আটকের পর থানার সামনে একটি বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতারা। এসময় তাদেরকে ‘লীগ ধর, জেলে ভর, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না সহ নানান স্লোগান দিতে দেখা যায়। ছাত্রলীগ নেতা সেলিমকে উদ্দেশ্যে করেও নানান স্লোগান দিতে থাকে তারা।

 

 

অন্যদিকে কিছুক্ষণ পরই উপজেলা বিএনপি ও যুবদল নেতাদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় আওয়ামী লীগ ও সন্ত্রাসী বিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতারা।

 

 

যুবদল নেতা ইমান আলী পোস্ট দেন, আমাদের ভাইকে গুলি করে মেরে ফেলে তারা আনন্দ মিছিল করেছিল। তখন এই তীব্র নিন্দা ও মায়াকান্না কোথায় ছিল? এক ফেসবুক লাইভে ছাত্রলীগ নেতা সেলিমের অপকর্মের কথাও উল্লেখ করেন তিনি।

 

 

এ দিকে ছাত্রলীগ নেতা সেলিমকে নির্দোষ দাবি করে মিথ্যা মামলা প্রত্যাহারসহ মুক্তির দাবি ফেসবুকে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিষয়টি এখন টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

Related Articles

Back to top button