বাঞ্ছারামপুর

বাঞ্ছারামপুরে দেশীয় বন্দুক, কার্তুজ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে।

এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে আরোহীর কাছ থেকে একটি সচল দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড সাদা রঙের কার্তুজ উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন সিদ্দিকুর রহমান (পিতা: আতিকুর রহমান)। তার গ্রামের বাড়ি নবীনগর উপজেলার বরাইল এলাকায় হলেও বর্তমানে তিনি নুরজাহানপুর এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী পুলিশি তৎপরতা টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধার করা অস্ত্র, কার্তুজ ও মোটরসাইকেল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button