বাঞ্ছারামপুর

বাঞ্ছারামপুরে নিখোঁজ স্কুলছাত্র তৌসিফ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী তৌসিফ নিখোঁজ হয়েছে। পরিবারের দাবি, শনিবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ তৌসিফ উপজেলার তেজখালী গ্রামের বাসিন্দা এবং আরিফুল ইসলাম (আরিফ)-এর ছেলে। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

তৌসিফের পরিবার ও স্বজনরা তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার অবস্থান সম্পর্কে তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: 01710-828464
নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেতে সংবাদটি শেয়ার করার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে পরিবার।

Related Articles

Back to top button