বাঞ্ছারামপুর

অবৈধ গ্যাস সংযোগে বাঞ্ছারামপুরে অভিযান, ১৫ লাইন বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগ ও অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলার তিনটি স্পটে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে ৭৫ ডিবি আবাসিক সংযোগ এবং ৪টি বাণিজ্যিক স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ১৫টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

বিজিডিসিএল সূত্রে জানা যায়, বিচ্ছিন্ন সংযোগগুলোর মধ্যে ৯টি ছিল অবৈধ সংযোগ, যার মাধ্যমে ১৭ ডিবি গ্যাস ব্যবহার করা হচ্ছিল। এছাড়া অতিরিক্ত চুলা ব্যবহারের কারণে ২টি সংযোগ, জি.আই. লাইন বর্ধিত করায় ১টি সংযোগ এবং আবাসিক সংযোগে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগে আরও ৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

অভিযানে ১৩ জন ব্যক্তিকে মোট ২ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৭০০ ফুট অবৈধ প্লাস্টিক গ্যাস লাইন উচ্ছেদ করা হয়।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযানে মোট ১৯ ডিবি অতিরিক্ত ও অবৈধ আবাসিক গ্যাস সংযোগ এবং ৩টি ছোট বাণিজ্যিক সমপর্যায়ের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গ্যাসের অপচয়, চুরি ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button