বাঞ্ছারামপুর

ছলিমাবাদে মাদক বিরোধী সভা, প্রতিহতের হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নে মাদক সেবন ও মাদক বিক্রয় প্রতিরোধে এলাকাবাসীর উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে স্থানীয়রা ছলিমাবাদ ইউনিয়নের ভূমি অফিসের সামনে এ সভার আয়োজন করেন।

সভায় বক্তারা বলেন, মাদক আজ সমাজকে গ্রাস করছে, বিশেষ করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রত্যেক এলাকায় একটি করে “মাদক বিরোধী বেধী” তৈরি করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা আরো বলেন, মাদক কারবারিদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে এবং নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছলিমাবাদ ইউনিয়নের মেম্বার মো. সুমন মিয়া, ইউনিয়ন নেতা মো. খাইরুদ্দিন, মো. বাবুল মিয়া, মো. তারা মিয়া, হুমায়ুন কবির, মো. হাসেম মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।

এলাকাবাসীর প্রত্যাশা—এই জনসভা মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবে।

Related Articles

Back to top button