বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়ারাজনীতি

বাঞ্ছারামপুরের এমপির সাহায্যে আমার চলতে হবে নাকি, প্রশ্ন রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে বাঞ্ছারামপুরের এমপির সাহায্য নিয়ে কী আমার চলতে হবে?
গণমাধ্যম ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় এমন প্রশ্ন রাখেন তিনি।
বিষয়টি তার প্রতিদ্বন্দ্বী জোটের প্রার্থীকে ইঙ্গিত করা হয়েছে বলে জানা যায়।

রুমিন ফারহানা এসময় বলেন, কেউ যদি আপনাকে বলে আমি এমপি নির্বাচিত হলে ওনার অধীনে কাজ করবো, তেনার অধীনে কাজ করবো, তাহলে সেটা কেমন এমপি? এটা কোনো স্বাধীন এমপি? সেটারে কেউ এমপি বলে?

তার মানে হলো বড় হুজুরে যদি হ্যা কয় তবেই ছোট হুজুর নড়বে!!! এরকম এমপি কী আপনারা চান?

উল্লেখ্য, বিএনপির মনোনয়ন না পেয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন রুমিন ফারহানা। এ কারণে সম্প্রতি দল থেকেও তিনি বহিষ্কার হন। তবে নির্বাচনের মাঠ সহজেই ছাড়ছেন না তিনি, এমন আভাসই মিলছে।

Related Articles

Back to top button