নিজেকে নিজে ছাড়া আর কেউ এমপি হিসেবে চায় না আম মার্কার এই প্রার্থীকে

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে কয়েকজন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। তবে বিপরীত চিত্রও দেখা গেছে। বেশ কয়েকজন প্রার্থীর জনপ্রিয়তা একেবারেই তলানিতে। কোথাও কোনো ছোটো খাটো সমাবেশ করার লোকও পাচ্ছেন তারা।
কোন প্রার্থী কতটা এগিয়ে এ নিয়ে একটি অনলাইন জরিপ চালায় সময়ের বাঞ্ছারামপুর। সেখানে মতামত প্রদান করে প্রায় ৭০০ এর মতো মানুষ। পছন্দের মার্কার কথা উল্লেখ করেন। কিন্তু গত ২০ ঘণ্টায় সেখানে আম মার্কার প্রার্থী শফিকুল ইসলাম সবুজের পক্ষে তিনি নিজে ছাড়া আর কাউকে তাকে সমর্থনের কথা জানায় নি।
অর্থাৎ প্রার্থী নিজেই নিজের মার্কাকে ভোট দেয়ার কথা বলেছেন, আর কেউ তার পক্ষে একটি কমেন্ট বা মতামত প্রকাশ করেননি।
জরিপে সবচেয়ে বেশি মতামত পড়েছে মাথাল মার্কার প্রার্থী জোনায়েদ সাকির পক্ষে। দ্বিতীয় অবস্থানে দাঁড়িপাল্লার প্রার্থী মো. মহসিন। তৃতীয়তে হাতপাখা ও হরিণ। এছাড়া অনন্য প্রার্থীদের সমর্থনেও মতামত পড়েছে কিছু।
উল্লেখ্য, জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান বলে পরিচয় দিলেও সবুজ নির্বাচন করছেন ন্যাশনাল পিপলস পার্টি থেকে।


