বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

এবার নির্বাচনের পর ইয়াবা ব্যবসা ছাড়ার আশ্বাস, ‘কালা চোর’ কী কখনো ভালো হবে না?

বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের কুখ্যাত চোর হিসেবে পরিচিত কালা চোর! তাকে ঘিরে জল্পনা-কল্পনার যেন শেষ নেই। প্রকাশ্যে মাদক ব্যবসার সাথে জড়িত বলেও অভিযোগ রয়েছে। বেশ কয়েকবার জনতার হাতে ধরাও পড়েছে।

 

ধরা পরলেই মাদক ব্যবসা ছাড়ার আশ্বান দেন তিনি। তবে কিছুদিন পর আবার দেখা যায় সেই রমরমা ব্যবসা। জনতার প্রশ্ন কালা চোর কী কোনো দিনই ভালো হবে না? অনেকে মন্তব্য করছেন কবরে যাওয়ার আগে তিনি ভালো হবেন না!

 

মাস কয়েক আগে মাদকবিরোধী অভিযানে স্বেচ্ছাসেবক দল নেতা আকরাম হায়দারের কাছে ধরা পড়েন তিনি। এ নিয়ে তখন পুলো উপজেলা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়৷ ভিডিও ছড়িয়ে পড়ে, সেখানে চোরাই মালামালও দেখা যায়। তখন কালা চোর আশ্বাস দেন কয়েক মাসের মধ্যে এই ব্যবসা ছেড়ে দিবেন তিনি।

 

তবে সম্প্রতি আবারও আকরাম হায়দার তার ব্যবসা ছাড়ার খোঁজ নিতে গেলে দেখেন, সেই ব্যবসা চলমান। এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে কালা চোরকে বলতে শোনা যায় নির্বাচনের পর ব্যবসা ছেড়ে দিবেন তিনি৷

 

এ নিয়ে আকরাম হায়দারও ক্ষোভ প্রকাশ করেন৷ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আশ্বাস দেন। কালা চোরের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় কিছুটা ছাড় দিয়েছেন বলেও জানান তিনি।

Related Articles

Back to top button