বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

স্বামী-স্ত্রী না হলেও ইয়াবা ব্যবসার প্রয়োজনে একসঙ্গে দুই জন, ফতেহপুর থেকে পড়লেন ধরা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের এক বিশেষ অভিযানে ৮০০ (আটশত) পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেহপুর সাকিনের সলফা টু ফেরীঘাট রোডের ফতেহপুর কবরস্থানের পার্শ্ববর্তী ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. মোঃ আব্বাস মিয়া (৫৪), পিতা- মোঃ হানিফ মিয়া, গ্রাম- গোপীনাথপুর (লতামুড়া ইউপি), থানা- কসবা।
2. ২. পেয়ারা বেগম (৫০), স্বামী- রফিক মিয়া, গ্রাম- মনি অন্দ, থানা- আখাউড়া।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানার এসআই (নিঃ) কাজী ছানোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় অবস্থান নেন। সন্দেহভাজন হিসেবে ওই দুই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে অবৈধ মাদক দ্রব্য ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে মাদক দ্রব্যগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়।

​বাঞ্ছারামপুর থানা পুলিশ জানিয়েছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Related Articles

Back to top button