বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া
ছয়ফুল্লাকান্দি থেকে ৩৮৯ বোতল ভারতীয় মদ জব্দ করল পুলিশ

বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন থেকে ৩৮৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। রোববার ( ১৫ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইউনিয়নের শরীফপুর গ্রাম থেকে এ মদের বোতল জব্দ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, শরীফপুর দক্ষিণ পাড়া জয়নাল আবেদীন সরকারের বাড়ির উত্তর পাশের রাস্তায় এক পিকআপ ড্রাইভার পিকআপটি রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ৩৮৯ বোতল ভারতীয় মদ।
পিকআপটিও পুলিশের হেফাজতে নিয়ে জব্দ করা হয়।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা হয়েছে বলেও জানায় পুলিশ।



