বাঞ্ছারামপুর

সড়ক ও মহাসড়ক বিভাগের উপসচিব হলেন বাঞ্ছারামপুরের প্রকৌশলী মো. আল আমিন

 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রকৌশলী মোহাম্মদ আল আমিনকে উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

২৪তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আল আমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর গ্রামের সন্তান। এলাকায় তিনি একজন সামাজিক ও মানবিক মানুষ হিসেবে পরিচিত।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (৪ মে) একটি প্রজ্ঞাপন জারি করে তাকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে উপসচিব পদে পদায়ন করেছে।

এর আগে মোহাম্মদ আল আমিন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। পরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে (লিয়েন শেষে সদ্য যোগদানকৃত) ন্যস্ত ছিলেন।

Related Articles

Back to top button