‘আইডি নষ্ট করতে না পারলে বাপ দুইটা’ বলে হুমকি দিয়ে আইডি হারালেন যুবক!

বাঞ্ছারামপুর সাইবার নেটওয়ার্ককে হুমকি দিয়ে নিজের আইডি হারিয়েছেন ফয়সাল নামের এক যুবক। বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
ভুক্তভোগী ফয়সাল উপজেলার ডোমরাকান্দির বলে জানা গেছে।
জানা যায়, এর আগে ফেসবুকে অকথ্য ভাষায় কথা বলে আলোচনায় আসেন তিনি। পরে বিষয়টি বাঞ্ছারামপুর সাইবার নেটওয়ার্কের নজরে আসলে তাকে সতর্ক করা হয়।
এ সতর্কতার পরে আরো বেপরোয়া হয়ে যায় ফয়সাল। পরে তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘ ২৪ ঘণ্টা সময় দিলাম, এর মধ্যে আইডি নষ্ট না করতে পারলে বাপ দুইটা’
এরপর থেকেই আইডি এবং তার বানানো কন্টেন্ট ডিলিট হতে দেখা যায়। এ নিয়ে সৃষ্টি হয়েছে হাস্যরস ও চাঞ্চল্য।
অনেকে বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন, বাঞ্ছারামপুরের অশ্লীলতা দূর করার জন্য এমন পদক্ষেপই ঠিক আছে, যা অশ্লীল মানসিকতার লোকেরা মাথা তুলতে না পারে, তাহলেই নিরাপদ থাকবে বাঞ্ছারামপুর।
আইডির বিষয়টি নিয়ে ফেসবুকে দায় স্বীকার করেছে সাইবার নেটওয়ার্ক। তারা বলছেন, যতবার এমন করা হবে ততোবারই পদক্ষেপ নিবেন তারা।
উল্লেখ্য, বাঞ্ছারামপুর সাইবার নেটওয়ার্ক এই এলাকার সাইবার দুনিয়াকে নিরাপদ রাখতে কাজ করে। অশ্লীলতা দূর করতে তাদের কার্যক্রম প্রশংসা কুঁড়িয়েছে। বেশ কয়েকটি কাজে তারা সাফল্যের পরিচয় দিয়েছেন।


