লাইফ স্টাইলসারাদেশে

“সমানে সমানে না হইলে পিরিতে সাফল্যের পর এবার দিনা মন্ডলের ‘বন্ধু কালিয়া

এ.এস. সরকার নাঈম বিনোদন ডেস্ক:

কিছুদিন আগেই ‘সমানে সমানে না হইলে পিরিত’ গানটি দিয়ে শ্রোতামহলে তুমুল ঝড় তুলেছিল এক দুর্দান্ত ত্রয়ী জুটি—কণ্ঠশিল্পী দিনা মন্ডল, গীতিকার জাহাঙ্গীর রানা এবং সংগীত পরিচালক মারুফ চৌধুরী। সেই গানের রেশ কাটতে না কাটতেই শ্রোতাদের আবারও সুরের মায়ায় ভাসাতে নতুন চমক নিয়ে আসছেন তারা। আগামী সোমবার বাংলাদেশ সময় ঠিক বিকেল ৩:টায় মুক্তি পাচ্ছে এই সফল জুটির নতুন মৌলিক গান ‘বন্ধু কালিয়া’।

গানটি একচেটিয়াভাবে অবমুক্ত করা হচ্ছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘Poraner Gan’-এ।
বাঙালির মাটির সুর ও প্রচলিত ধারার ওপর ভিত্তি করে গানটির চমৎকার বাণী বুনেছেন জাহাঙ্গীর রানা, আর তাতে আধুনিক ও বৈচিত্র্যময় সংগীতায়োজন করেছেন মারুফ চৌধুরী। গানটির ভিজ্যুয়ালকে নান্দনিক রূপ দিতে ইয়াসিন বিন আরিয়ানের পরিচালনায় নির্মিত হয়েছে একটি চমৎকার মিউজিক ভিডিও।
নতুন এই গানটি নিয়ে সৃষ্টিশীল এই ত্রয়ী জুটির প্রত্যেকেই বেশ উচ্ছ্বসিত ও আশাবাদী।

গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী দিনা মন্ডল বলেন:
“‘সমানে সমানে না হইলে পিরিত’ গানটিতে শ্রোতারা আমাদের যেভাবে আপন করে নিয়েছেন, তা সত্যিই আমাদের দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে। সেই ভালোবাসা থেকেই আমরা আবার এক হয়েছি ‘বন্ধু কালিয়া’ গানটি নিয়ে। জাহাঙ্গীর রানা ভাইয়ের কথা এবং মারুফ চৌধুরীর মিউজিক ম্যাজিক—এই দুটোই গানটিকে অন্য মাত্রা দিয়েছে। আমরা পুরো টিম আমাদের সর্বোচ্চ শ্রম দিয়ে কাজটি করেছি। আশা করি, এবারের গানটিও শ্রোতাদের অন্তরে গভীর ভালো লাগা তৈরি করবে।

গীতিকার জাহাঙ্গীর রানা বলেন:
“দিনা মন্ডলের গায়কীতে মাটির একটা সহজাত টান আছে, যা শ্রোতাদের সহজেই স্পর্শ করে। প্রচলিত সুরের মিষ্টি একটা আবহকে মাথায় রেখেই ‘বন্ধু কালিয়া’র শব্দগুলো সাজিয়েছি। মারুফ চৌধুরীও তাঁর সংগীতায়োজনে আধুনিকতার দারুণ এক মেলবন্ধন ঘটিয়েছেন। আগের গানের মতো এই গানটিও শ্রোতারা দীর্ঘদিন মনে রাখবেন বলে আমার বিশ্বাস।

সংগীত পরিচালক মারুফ চৌধুরী বলেন:
আমাদের আগের কাজটি শ্রোতারা যেভাবে লুফে নিয়েছিলেন, তাতে এবারের কাজটি নিয়ে এক ধরণের মধুর চ্যালেঞ্জ ছিল ‘বন্ধু কালিয়া’ গানটির কম্পোজিশন করার সময় আমরা এর মেলোডি ও লোক-ঐতিহ্যের নান্দনিকতার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছি। দিনা মন্ডল বরাবরের মতোই দরদ দিয়ে গেয়েছেন। আশা করি গানটি শ্রোতাদের কান ও মন দুই-ই জুড়াবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সোমবার বিকেল ৩টা বাজার সাথে সাথেই ‘Poraner Gan’ ইউটিউব চ্যানেলে চোখ রেখে শ্রোতারা গানটি ও এর দৃষ্টিনন্দন ভিডিও উপভোগ করতে পারবেন।

Related Articles

Back to top button