ব্রাহ্মণবাড়িয়া

​চিপসের প্রলোভনে ধর্ষণ, শেষে শিশুকে গোসল করিয়ে পালাল সহিদ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী শিশুটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত প্রতিবেশী সহিদ মিয়া এলাকা ছেড়ে পলাতক রয়েছেন।

ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি মাদরাসার মক্তব বিভাগের ছাত্রী। তার বাবা একজন সৌদি প্রবাসী। শনিবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় প্রতিবেশী সহিদ মিয়া তাকে চিপস কিনে দেওয়ার কথা বলে কৌশলে জনমানবহীন একটি নির্জন স্থানে নিয়ে যান এবং সেখানে

অভিযোগ উঠেছে, ধর্ষণের পর ঘটনাটি গোপন রাখতে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন সহিদ মিয়া। এরপর সে নিজেই শিশুটিকে নদীতে নিয়ে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে আসে। বাড়িতে ফেরার পর শিশুটি প্রচণ্ড অসুস্থবোধ করলে পরিবারের সদস্যদের কাছে বিস্তারিত খুলে বলে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার শারীরিক পরীক্ষার প্রক্রিয়া চলছে। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত সহিদ মিয়া গা ঢাকা দিয়েছেন। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

ভুক্তভোগী পরিবার এই জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার দাবি করেছেন।

Related Articles

Back to top button