বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

শান্তিপূর্ণ পূজার পরিবেশের লক্ষ্যে বাঞ্ছারামপুর মডেল থানার মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন  পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা করেন।

‎সভায় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

‎ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎আমরা আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাঞ্ছারামপুরে শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হবে।

‎

Related Articles

Back to top button