মাদক ও অপরাধসারাদেশে
হোমনায় বৃদ্ধাকে ছাদে নিয়ে জিজ্ঞাসাবাদের অভিযোগ, এসআইকে ঘিরে সমালোচনার ঝড়

তানভীর ইসলাম আলিফ হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা থানার এক উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার সরকারের বিরুদ্ধে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে থানার চারতলার ছাদে নিয়ে জিজ্ঞাসাবাদের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, জিজ্ঞাসাবাদের সময় ওই কর্মকর্তার হাতে সিগারেট ছিল, যা ঘটনাটিকে আরও বিতর্কিত করে তোলে।
ঘটনার ভিডিও ও সংশ্লিষ্ট পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই এ ঘটনাকে অনভিপ্রেত ও অমানবিক হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



