মাদক ও অপরাধ
অটোরিকশায় লুকানো ছিল ৪ কেজি গাঁজা—বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ধরা ২ কারবারি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মে বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি দল উপজেলার পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অটোরিকশা তল্লাশি করে ৪ কেজি গাঁজা জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাইফুল ইসলাম মিয়া (২১) ও সজল মিয়া (২২)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



