বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়ামাদক ও অপরাধ

১৩৬ বোতল বিদেশি মদ ও পাজেরোসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৩৬ বোতল বিদেশি মদ, একটি পাজেরো জিপসহ এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নবীনগর এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে অভিযুক্ত ব্যক্তি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি ফেরিঘাট এলাকায় পৌঁছালে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

এ সময় তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ১৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত পাজেরো জিপটিও।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

‎এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Related Articles

Back to top button