নাসিরনগরব্রাহ্মণবাড়িয়াশিক্ষা

ফকিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন অ্যাডভোকেট আহসানুল হক বাবুল

মেহেদী হাসান মেহের , স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আহসানুল হক বাবুল।

‎সম্প্রতি বিদ্যালয় পরিচালনা কমিটির গঠিত সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়। নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আরও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

‎সভাপতি নির্বাচিত হওয়ার পর অ্যাডভোকেট আহসানুল হক বাবুল বলেন, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে শিক্ষার সার্বিক উন্নয়নে কাজ করবো। বিদ্যালয়কে আরও আধুনিক ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

‎এদিকে তাঁর সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

Related Articles

Back to top button