ঝুনারচরে স্বামীর পরকীয়ার বলি হয়ে জীবন হারাতে হলো তিন সন্তানের জননীর

বাঞ্ছারামপুরের ঝুনারচরে স্বামীর পরকীয়ার বলি হয়েছেন তিন সন্তানের জননী ও গৃহবধূ আফরোজা বেগম। এ ঘটনায় পলাতক রয়েছেন তার স্বামী টগর মিয়া। নিহত আফরোজার বাবার বাড়ি উপজেলার দরিকান্দি গ্রামে। স্বামীর পরকীয়ার ঘটনা জেনে ফেলায় ও এতে বাঁধা দেয়ার কারণেই আফরোজাকে হত্যা করে মুখে কীটনাশক দিয়ে রাখে স্বামী, এমনটাই অভিযোগ আফরোজার বোনের।
১৪ জুলাই আফরোজার মরদেহ ঢাকা থেকে ময়নাতদন্তের পর ঝুনারচর আনা হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অভিযোগ রয়েছে আফরোজার স্বামী পরকীয়া প্রেমিকা ডলির টানে কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফিরেন। তখন থেকেই আফরোজাকে বাবার বাড়িতে পাঠানোর চেষ্টা করেন তিনি। এসব নিয়ে কলহের জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর কঠোর বিচার চাইছেন আফরোজার স্বজনরা।
অন্যদিকে স্বামী টগর মিয়ার পরিবারের দাবি, হত্যাকাণ্ড নয় বরং নিজেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন আফরোজা। তবে স্বামী স্ত্রীর দীর্ঘ দিনের বিরোধের বিষয়টিও স্বীকার করেছেন তারা।
এদিকে স্বামী টগর মিয়ার পরকীয়ার বিষয়টিরও সত্যতা পাওয়া যায়। অন্য নারীর সঙ্গে একাধিক ছবি ও চ্যাটিং সময়ের বাঞ্ছারামপুরের হাতে রয়েছে। বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত এবং বিচারের জানিয়েছেন আফরোজার পরিবার।
সন্তানের বক্তব্য



