ব্রাহ্মণবাড়িয়া

তিতাস নদী ভরাটের অভিযোগে এনসিপি নেতা লিটনের বিরুদ্ধে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীর অবৈধভাবে ভরাটের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভরাটের কাজে ব্যবহৃত প্রায় ৩ হাজার ফুট পাইপ ধ্বংস এবং দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়েছে।

‎বুধবার (১৫ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ের ঘাটুরা মৌজায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। অভিযানে সুহিলপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীতীরবর্তী এলাকা ভরাটের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মামলায় আজিজুর রহমান লিটনের বিরুদ্ধে ২ লাখ টাকা অর্থদণ্ডশিরোনাম: তিতাস নদী ভরাটের অভিযোগে এনসিপি নেতা লিটনের বিরুদ্ধে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

‎ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীর অবৈধভাবে ভরাটের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভরাটের কাজে ব্যবহৃত প্রায় ৩ হাজার ফুট পাইপ ধ্বংস এবং দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়েছে।

‎বুধবার (১৫ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ের ঘাটুরা মৌজায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। অভিযানে সুহিলপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীতীরবর্তী এলাকা ভরাটের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মামলায় আজিজুর রহমান লিটনের বিরুদ্ধে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

‎অভিযানের সময় অভিযুক্ত আজিজুর রহমান লিটন উপস্থিত ছিলেন না। তার পক্ষে প্রতিনিধি মো. জাফর ইমাম আদালতে উপস্থিত থেকে জরিমানার অর্থ পরিশোধ করেন।

‎এ সময় ভরাটকাজে ব্যবহৃত প্রায় ৩ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয় এবং দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়।

‎প্রশাসন জানিয়েছে, নদী দখল, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। দেওয়া হয়।

‎অভিযানের সময় অভিযুক্ত আজিজুর রহমান লিটন উপস্থিত ছিলেন না। তার পক্ষে প্রতিনিধি মো. জাফর ইমাম আদালতে উপস্থিত থেকে জরিমানার অর্থ পরিশোধ করেন।

‎এ সময় ভরাটকাজে ব্যবহৃত প্রায় ৩ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয় এবং দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়।

‎প্রশাসন জানিয়েছে, নদী দখল, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button